1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

খামেনির চিঠি পুতিনের কাছে: রাশিয়ার আরও সহায়তা চায় ইরান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক

পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়ার কাছ থেকে আরও সক্রিয় সহায়তা চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের দাবি, সোমবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠককালে আরাঘচি এই চিঠি হস্তান্তর করার কথা ছিল। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে আরও জোরালো পদক্ষেপ ও সহায়তা চেয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

তবে মস্কো এই চিঠি গ্রহণ বা এর বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন ইসরায়েলি হামলার নিন্দা জানালেও, ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তিনি শুধু এতটুকু বলেন, “বহিরাগত আঞ্চলিক শক্তিগুলোকেও এই সংঘাতে টেনে আনা হচ্ছে। এমন সিদ্ধান্ত বিশ্বকে একটি বিপজ্জনক অবস্থানে নিয়ে যাবে।”

গত সপ্তাহে পুতিন শান্ত থাকার আহ্বান জানিয়ে পরমাণু কর্মসূচির বিষয়ে মধ্যস্থতার জন্য মস্কোর প্রস্তুতির কথা উল্লেখ করেছিলেন।

রয়টার্সকে দেওয়া তথ্যে ইরানি সূত্রগুলো জানায়, তেহরান এখন পর্যন্ত রাশিয়ার সহায়তা নিয়ে সন্তুষ্ট নয়। তারা চায়, পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও স্পষ্ট ও কার্যকর অবস্থান গ্রহণ করুন। তবে ইরান রাশিয়ার কাছে কী ধরনের সহায়তা প্রত্যাশা করছে, সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews