1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকা থেকে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।

আটকরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনজনকে সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা পাওয়া গেলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেট্রোল বোমাটি কোথা থেকে এনেছে ও কী উদ্দেশ্যে বহন করছিল, তা যাচাই করা হচ্ছে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews