1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

চাঁদার টাকা না পেয়ে রামগঞ্জে যুবদল কর্মীর হাতে বিএনপি কর্মী খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে ইউসুফ (৪২) নামে এক যুবদল কর্মী। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি চার সন্তানের জনক। অভিযুক্ত ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠাতে একটি সংস্থা থেকে দুই লাখ টাকা নেন। বিষয়টি জানতে পেরে ইউসুফসহ আরও তিনজন ওই অর্থ চাঁদা হিসেবে দাবি করে। গত কয়েক দিন ধরে তারা নিয়মিত দোকানে এসে হুমকি দিচ্ছিল।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে এসে ইউসুফ ও তার সহযোগীরা দোকানে থাকা আনোয়ারের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় চিৎকার করতে করতে বাইরে বের হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির ফয়সাল জানান, আনোয়ারের বুক ও পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, অভিযুক্ত ইউসুফ যুবদলের কর্মী এবং নিহত আনোয়ার বিএনপির সাধারণ কর্মী ছিলেন।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews