1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

জার্মানির এসেনে শিক্ষককে ছুরিকাঘাত: গ্রেপ্তারের সময় ১৭ বছরের সন্দেহভাজন গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর এসেনে এক শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের সময় গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে এসেনের একটি ভোকেশনাল কলেজে ৪৫ বছর বয়সী এক শিক্ষককে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত শিক্ষককে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হামলার পরপরই ওই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশ মোতায়েন করা হয় এবং শহরজুড়ে সন্দেহভাজনকে খুঁজে বের করার অভিযান চালানো হয়।

পুলিশের তথ্যমতে, সকাল ১১টা ১৫ মিনিটের কিছু পর তদন্তকারীরা ওই কিশোরকে শনাক্ত করেন। তখন গ্রেপ্তারের চেষ্টা করলে সে ছুরি বের করে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি ছোড়ে, এতে সে আহত হয়।

পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সূত্র : এপি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews