1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৬ আহত, পুলিশের গাড়ি ভাঙচুর

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারানঘাট গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গোলাম ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সংঘর্ষের সূত্রপাত হয় নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা থেকে।

পরে বিকেলে সিরাজ বিশ্বাসের সমর্থকরা বাড়ি ফিরছিলেন, পথে হারানঘাট গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে। তারা স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে আশ্রয় চাইলেও, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে গুরুতর জখম করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews