1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

ড. ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
“আমাদের সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যের লক্ষ্য হবে বাংলাদেশ। আমাদের স্বপ্ন দেখতে হবে— আর সেই স্বপ্ন হলো ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তাকে এগিয়ে নেওয়া।”

শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে (১৫৩৫ ব্রডওয়ে) আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানের এক সেশনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন,
“সবচেয়ে জরুরি হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। অতীতের স্বৈরশাসন জনগণের আস্থা ভেঙে দিয়েছে এবং দেশকে বিপর্যস্ত করেছে। বিএনপি এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের কাজে সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য একটাই— বাংলাদেশ ও তার জনগণের উপকার।”

তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করছে, আর বিএনপি সেই চিন্তাধারাকে গ্রহণ করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণ-তরুণীরাই অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews