1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

পুলিশে দ্বন্দ্ব: দুই গ্রুপের নেতৃত্বে হাবিবুর ও মনিরুল, আদালতে সাবেক আইজিপির জবানবন্দি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

পুলিশ বাহিনীতে দুইটি শক্তিশালী গ্রুপ গড়ে উঠেছিল বলে জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে দুটি গ্রুপ সক্রিয় ছিল। রাজনৈতিক প্রভাবের কারণে এই কর্মকর্তারা ক্রমে প্রভাবশালী হয়ে ওঠেন এবং সরাসরি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন।

চৌধুরী মামুন বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর পুলিশে রাজনৈতিক প্রভাব আরও দৃঢ় হয়। তখন অনেক কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় নিয়মিত রাতের বৈঠকে অংশ নিতেন। এসব গোপন বৈঠক প্রায়ই গভীর রাত পর্যন্ত চলত।

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ঢাকার ডিআইজি নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার, এএসপি কাফী, ওসি মাজহার, ফোরকান অপূর্বসহ আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল বলে তিনি দাবি করেন।

চেইন অব কমান্ড উপেক্ষা করে কাজ করা এসব কর্মকর্তাদের কার্যক্রমের বর্ণনা দিতে গিয়ে সাবেক আইজিপি র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলসহ একাধিক বন্দিশালার কথাও উল্লেখ করেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews