1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ফ্যাসিস্টদের সহযোগীরা গুজব ছড়ানোর চেষ্টা করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের সহযোগীরা গুজব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে।

রোববার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে— এ বিষয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা ধরনের গুজব ছড়াতে পারে।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় নিয়মিত। তাই মিথ্যা প্রচারণা প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি।

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে তিনি জানান, এক লাখ সেনা সদস্য, ৭০ হাজার পুলিশ সদস্য এবং ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। পাশাপাশি বিজিবি, অন্যান্য বাহিনী ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।

“যদি কেউ গুজব ছড়ায় বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” হুঁশিয়ারি দেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের কথা উল্লেখ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

এ সময় তিনি জানান, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাকে ঘিরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews