1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

বেগুনসহ ৫০টি প্রতীক থেকে বেছে নিতে এনসিপিকে ফের সময় দিলো ইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীকের বিকল্প হিসেবে ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে ফের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দলটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৯ অক্টোবরের মধ্যে পছন্দের প্রতীক জানাতে হবে, নইলে ইসি নিজ উদ্যোগে একটি প্রতীক নির্ধারণ করবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এনসিপিকে ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক নিতে হবে।”

তবে এনসিপি এখনো শাপলা প্রতীকেই অনড়। দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “শাপলার বিষয়ে আমরা অনড়। ইসির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী, রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে।”

ইসির দেওয়া বিকল্প প্রতীকগুলোর মধ্যে রয়েছে বেগুন,খাট, থালা, বালতি, মোরগ, কলম, মোবাইল ফোন, হাঁস, হেলিকপ্টার, ফুটবলসহ আরও অনেক প্রতীক।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ‘শাপলা’ অনুমোদিত প্রতীক নয়, তাই দলটিকে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে একটি বেছে নিতে বলা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews