1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিববাড়ী মোড়ে জিয়া হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে আটজন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া এবং পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, বিকেলে জিয়া হল এলাকা থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং বাপ্পিসহ আটজন আহত হন।

হামলার সময় নারী শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে গুরুতর আহত হন সাদিয়া, পিয়া এবং আরেকজন নারী শিক্ষার্থী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, “ছাত্রদের মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলোর দিকে অগ্রসর হয়।

হামলার কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews