মৌলভীবাজার প্রতিবেদক
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার ও বুধবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মোট ১২ জন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
- শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়,
- মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান,
- রাজনগর উপজেলার ৮নং মনসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নূর গুলু,
- জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ ওরফে ফয়সাল উদ্দিন,
- সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদ খা,
- বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন,
- কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী,
- কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়,
- শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন, এবং
- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা।
পুলিশ জানিয়েছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Post Views:
62