1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন দলের আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সমন্বয়হীনতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন আহ্বায়ক কমিটির সদস্যরা।

দলীয় সূত্র জানায়, গত ৭ মার্চ পাঠানো ওই চিঠিতে আহ্বায়ক কমিটির ২৬ জন সদস্য স্বাক্ষর করেছেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন কমিটির জ্যেষ্ঠ সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সুনীল কুমার দাস, মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশারফ হোসেন বাদশা, আসিক মোশারফ, বকশী মিছবাহ উর রহমান, হেলু মিয়া, ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাস চৌধুরী, বকশী জুবায়ের আহমদ, মুহিতুর রহমান হেলাল ও মনোয়ার আহমেদ রহমানসহ আরও কয়েকজন নেতা।

চিঠিতে অভিযোগ করা হয়, আব্দুর রহিম অতীতে আওয়ামী লীগ সরকারের সময় কিছু নেতার সঙ্গে সমঝোতার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা নিয়েছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে।

এ ছাড়া ৫ আগস্ট–পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তিকে মামলার আসামি করে অর্থ আদায়ের অভিযোগও তাঁর বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় নন এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি করছেন।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান বলেন, বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা ৩৩ জন। এর মধ্যে ২৬ জন সদস্য সদস্যসচিবের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। তাঁর মতে, নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে জেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে।

একই বিষয়ে আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রথমে ১৯ জন সদস্য লিখিত অভিযোগ করেছিলেন। পরে বিভিন্ন অভিযোগ সামনে আসায় আরও সদস্য এতে যুক্ত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম (ময়ূন) এবং সদস্যসচিব আব্দুর রহিম বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews