1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১২ নম্বরের কালশী রোডে অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের একটি ভবনে অবস্থিত।

হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের মানুষ ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত হয় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের দ্বিতীয় তলায়, যেখানে অনুষ্ঠান চলছিল। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে কমিউনিটি সেন্টারটি, আর ছয়তলায় একটি গার্মেন্টস কারখানা

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক দল রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews