1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা, সিলেট, এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা ও সিলেটের পাশাপাশি কুমিল্লার বাসিন্দারাও ভূমিকম্প অনুভব করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ফেখ শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

সিলেট প্রতিনিধি মুহাম্মদ শরিফুল আলম জানিয়েছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে আতঙ্কিত হয়ে সিলেটের বাসিন্দারা বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, “ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। আপাতত ৫ মাত্রার কম্পনের খবর জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৫৩১ কিলোমিটার।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews