1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

রাজশাহীতে এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিচিঠি, অগ্নিসংযোগের চেষ্টা

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কাফনের কাপড় ও হুমকিচিঠি ফেলে যায়।

শনিবার দিবাগত রাতে উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে। চিরকুটে লেখা ছিল— ‘প্রস্তুত হ রাজাকার। বাপ মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

খালিদ হাসান মিলু জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন তিনি। কিছুক্ষণ পর জানালার বাইরে অপরিচিত কণ্ঠে বলা হয়, “বাইরে বের হয়ে দেখ।” পরে বারান্দায় এসে তিনি টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলতে দেখেন এবং চারপাশে পেট্রলের গন্ধ পান।

তিনি বলেন, “প্রথমে বাইরে না গিয়ে প্রতিবেশীদের ডাক দিই। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পাই। পুলিশ এসে সেটি খুলে দেখে ভেতরে সাদা কাফনের কাপড় ও হুমকিচিঠি। বৃষ্টির কারণে চারপাশ ভিজে থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। তবে এ ঘটনায় আমি ও আমার পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত।”

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। আওয়ামী সন্ত্রাসীরা এখনো রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে হুমকি দিচ্ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই তারা এমন সাহস পাচ্ছে। আমরা থানায় জিডি করব।”

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews