আন্তর্জাতিক ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলাদেশে খুন, ধর্ষণ বন্ধের দাবিতে “নিরাপদ বাংলাদেশ চাই ইউকে”-এর উদ্যোগে গত ০২ মার্চ ২০২৬ পূর্ব লন্ডনের বারাকা হলরুমে বাদ আসর প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাহমিদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হামিদ শিমুল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিসি ইউকের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসয়াদুল হক, সহ-সভাপতি করিম মিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, এনবিসি ইউকের সিনিয়র সহ-সেক্রেটারি আরিফ আহমদ, সহকারী সেক্রেটারি রায়হান আহমদ ও অলিউর রহমান, বার্মিংহাম শাখার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইস্ট লন্ডন শাখার সভাপতি আবুল হামিদ শিমুল, রাহিদ আলী এবং আশরাফুল ইসলাম নোবেল।
বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় আসার পর দেশে খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা অভিযোগ করেন, প্রতিনিয়ত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃবৃন্দের ওপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।
বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি দ্রুত দেশে লুটপাট বন্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহরিয়ার আলম শিপার, সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জোবায়ের আহমদ আহাদ, সংগঠনের সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন খান, মাহফুজ আহমদ চৌধুরী, জামাল উদ্দিন আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোঃ ছাবিদ মিয়া, ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, মহানগর শাখার সহ-সভাপতি রফিক আহমদ, জাকওয়ান আহমদ, মোঃ মিনহাজুল আবেদিন, মোহাম্মদ শামসুল ইসলাম কবির, অলিউর রহমান, জাবের হোসাইন, আবদুল হান্নান প্রমুখ।