1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৫টি ফায়ার ইউনিট

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সিলেট প্রতিনিধি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রওনা দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিশেষ দলও অগ্নিনির্বাপণে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

আইএসপিআর জানায়, বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর কোনো প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি আরও জানান, “বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews