1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত। তিনি জানান, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং চাকরি স্থায়ীকরণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

শনিবার সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই চাকরি জাতীয়করণের কথা বলেছেন, কেউ কেউ আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি তুলেছেন। এছাড়াও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।”

তিনি আরও বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ হয়েছে—এমন বক্তব্যই আপনাদের মধ্য থেকে এসেছে। আমরা জানি, শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করতে পারলে জাতীয় উন্নয়নের লক্ষ্য পূর্ণতা পাবে না।”

তারেক রহমান বলেন, “জনগণের ভোটে বিএনপি যদি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়ে ইতিবাচক বিবেচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews