1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

শেখ হাসিনার প্রত্যার্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত: জানালেন জয়সওয়াল

  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা যে নতুন অনুরোধ জানিয়েছে, তা পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে ভারত। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে নতুন করে যে অনুরোধ এসেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই তা পাঠানো হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন।

২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–জনতার নেতৃত্বাধীন আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান তিনি। এরপর দুই দফায় তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানায় ঢাকা; তবে এবারই প্রথম দিল্লি আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাওয়ার কথা প্রকাশ করল।

সূত্র : রয়টার্স

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews