1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

সব খুনিরা জামিন পায় কেমনে ? রায়হানের মায়ের ক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের মা সালমা বেগম প্রশ্ন তুলেছেন— “বর্তমান সরকারের আমলে সব খুনিরা জামিন পায় কেমনে?”


হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়া মামলার প্রধান আসামি বহিষ্কৃত পুলিশ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছেন তিনি।

সোমবার বিকেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমা বেগম বলেন, “রায়হান হত্যাকাণ্ডের পর সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান দেশ ছেড়ে পালিয়েছে, এসআই হাসান উদ্দিন জামিন পেয়ে পালিয়েছে, এবার প্রধান আসামি আকবরও বেরিয়ে গেল। পালিয়ে গেলে বিচার হবে কিভাবে?”


তার অভিযোগ, আসামিদের জামিন পাওয়ায় দেশে খুন–খারাবি বেড়ে গেছে, সিলেটে গত কয়েকদিনে একাধিক হত্যা সংঘটিত হয়েছে।

২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


পিবিআইয়ের তদন্তে নির্যাতনের প্রমাণ মিলে এবং ২০২১ সালের মে মাসে আকবরকে প্রধান আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। তিনি প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর ১০ আগস্ট জামিনে মুক্তি পান।

সালমা বেগম বলেন, “২০২০ সালের মতো সবাইকে মাঠে নামতে হবে, না হলে বিচার পাব না। রায়হানের মৃত্যুর সময় তার দুই মাসের একটি মেয়ে ছিল—বিচার না পেলে আমি তাকে কী বলব?”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews