1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

সিলেটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম বিল্লাহ উপজেলার সোনার হাট বিওপি ক্যাম্পে সিপাহি পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মাঝামাঝি স্থানে নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামানোর চেষ্টা করেন। এ সময় নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও মাসুম বিল্লাহ নিখোঁজ হন।

ঘটনার পর থেকে সিলেট ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা তল্লাশি চালিয়ে রবিবার বিকেলে স্থানীয় ডুবুরিদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিপাহি মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews