1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

সীমানা শুনানিতে বিএনপি-এনসিপির সংঘর্ষ, ইসির জিডি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানির সময় সংঘর্ষের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ঘটনাটি নিয়ে জিডি করা হলেও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। শুনানিতে হাতাহাতির বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, “কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে নয়, কমিশনের নিজ উদ্যোগেই জিডি করা হয়েছে। তদন্তের দায়িত্ব পুলিশের।”

এর আগে রবিবার (২৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে মারামারি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসির কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। পরে সচিব শুনানি শেষ ঘোষণা করে সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews