1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

হাসিনার পতন দেখে যেতে না পারা মওদুদের বড় দুঃখের বিষয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই অস্থিরতা থেকে উত্তরণের পথ দেখাতে যাঁরা পারতেন, ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁদের মধ্যে অন্যতম ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি—যা তিনি আন্তরিকভাবেই প্রত্যাশা করেছিলেন।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের রচিত বই ‘ডিমাইস অব ডেমোক্রেসি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ফখরুল।

তিনি আরও বলেন, “হাসিনার শাসনামলের মতো শেখ মুজিবুর রহমানের আমলেও দেশে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছিল। রক্ষীবাহিনী গঠন করে মানুষকে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে।”

মওদুদের রাজনৈতিক জীবন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “ব্যারিস্টার মওদুদ নিষ্ঠা ও গবেষণার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে তাঁর সততা ও নিষ্ঠা প্রশ্নাতীত। তিনি ছিলেন এক বিচিত্রধর্মী রাজনৈতিক চরিত্র, তবে পুরোপুরি গণতান্ত্রিক মনোভাবাপন্ন নেতা।”

তিনি বলেন, “বিভিন্ন সময়ে তিনি নানা রাজনৈতিক অবস্থানে গেছেন, কিন্তু যদি গভীরভাবে দেখা যায়—গণতন্ত্রে ফেরার পথ খুঁজতেই তিনি সে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। তিনি এখন বেঁচে থাকলে এই অস্থির সময়ে আমাদের জন্য মূল্যবান দিশা দিতে পারতেন।”

তরুণ প্রজন্মের প্রতিরোধ ও আন্দোলনেও মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “যে তরুণসমাজ আমাদের ফ্যাসিস্ট শাসনের হাত থেকে রক্ষা করেছে, তাদের জন্য মওদুদের গবেষণা ও লেখাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews