1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ উন্মোচন করবে অন্তর্বর্তী সরকার

  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রস্তুত ‘জুলাই ঘোষণাপত্রের’ খসড়া চূড়ান্ত হয়েছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় এই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।

রবিবার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. রুবেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় এটি আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।”

এর আগে, শনিবার (২ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ফেসবুক পোস্টে জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে তুলে ধরা হবে। এ বিষয়ে বিস্তারিত শিগগিরই জানানো হবে।”

জুলাই ঘোষণাপত্রকে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews