1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Islamic Business Ethics: The Path of Justice, Honesty, and Responsibility Justice Among Children: An Essential Teaching of Islam ভুয়া রেশন কার্ডে কোটি টাকা আত্মসাৎ: ঝালকাঠিতে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা খামারবাড়িতে কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Explosion Damages Jewish School in Amsterdam, Authorities Suspect Targeted Attack মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে অনাস্থা জানালেন অধিকাংশ নেতা রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে দীর্ঘ আলোচনা, বরাদ্দ ৫০ ঘণ্টা নতুন রাজনৈতিক বাস্তবতায় বসছে ত্রয়োদশ সংসদ, প্রথম অধিবেশনেই উত্তাপের সম্ভাবনা যুক্তরাজ্যে স্থায়ী আশ্রয়ের সুযোগ কি শেষের পথে? নির্বাচন-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ বৃদ্ধি

ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক, সন্তুষ্ট নয় দল

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় পৌনে ২টায়। নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিলেও নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি। বিএনপির অবস্থান, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। আলোচনাকে তিনি ‘অসন্তোষজনক’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা বাড়বে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে। বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে।

প্রতিনিধি দলে আরও ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

এ বৈঠকের আগে বিএনপি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর এবং একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিল। দলটির নেতারা মনে করছেন, নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট পরিকল্পনার বিকল্প নেই।

এদিকে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews