1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

মহারাষ্ট্রে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা, উদ্ধারে গিয়ে পরিবারও আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের মহারাষ্ট্র রাজ্যের জামনার তালুকের চোটি বেতাওয়াড় এলাকায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন সুলেমান রহিম (২১) নামের এক মুসলিম তরুণ। তাকে উদ্ধারের চেষ্টা করায় তার মা, বোনসহ পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে।


সুলেমান সদ্য উচ্চমাধ্যমিক পাস করা একজন তরুণ, যিনি সম্প্রতি পুলিশে চাকরির জন্য আবেদন করেছিলেন। বাসায় ফেরার পর ১৫ জনের একটি উগ্রপন্থী দল তার বাড়িতে গিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরও পেটানো হয়।

পুলিশ জানায়, হামলাকারীরা সুলেমানকে গাড়িতে তুলে বিভিন্ন স্থানে নিয়ে লাঠি, রড ও ঘুষি-মুষ্টি দিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে বাড়ির কাছাকাছি ছেড়ে আবার দৌড়ে দৌড়ে মারধর করে তার দেহ নিথর করে ফেলে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশের মতে, ঘটনাটির আগে এক ক্যাফেতে সুলেমানকে হুমকি দিয়েছিল একই দল। তখন তিনি ভিন্ন ধর্মাবলম্বী এক কিশোরীর সঙ্গে বসেছিলেন।


সুলেমানের পরিবার জানায়, তার শরীরের প্রতিটি স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার বাবা রহিম খান বলেন, “ছেলেকে বাঁচাতে গিয়ে আমিও, আমার স্ত্রী ও মেয়েও মারধরের শিকার হয়েছি।”


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ও রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের কর্মীরা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার জামনার থানা ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ হয়।

জলগাঁওয়ের পুলিশ সুপার মহেশ্বরী রেড্ডি জানান, ঘটনায় হত্যা, অপহরণ, দাঙ্গা ও অবৈধ গ্যাং গঠনের অভিযোগে মামলা হয়েছে। ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার এবং আরও ৫ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews