1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে উদ্বেগ ‘বিশ্বব্যাপী সাংবাদিকতা এখন বড় ঝুঁকিতে’ আন্ডারওয়ার্ল্ডের ছায়াযুদ্ধ: বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্ক ব্রিটেনে ইতিহাস গড়লেন সিলেটের ফরহাদ, নিউহ্যামের নতুন মেয়র নির্বাচিত ওয়েলসের সিনেড নির্বাচনে বড় জয় প্লেইড কামরির, রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন টাওয়ার হ্যামলেটসে আবারও জয়ী লুৎফুর রহমান, বড় ধাক্কায় লেবার পার্টি মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আলেমদের ফাঁসানোর অভিযোগ: সাম্প্রতিক ঘটনাগুলো যা ভাবাচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডিতে ডা. সামন্ত লালের সহায়তার প্রস্তাব নেয়নি অন্তর্বর্তী সরকার: হুম্মাম কাদের পশ্চিমবঙ্গ ইস্যুতে নাহিদ ইসলামের উদ্বেগ ভারতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে বাড়ছে উদ্বেগ ইসলামের দৃষ্টিতে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য

দ্বিতীয় বিয়েতে কেন বাড়ে সুখী হওয়ার সম্ভাবনা?

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬

লাইফস্টাইল ডেস্ক

বিয়ের পর সুখী দাম্পত্য জীবন প্রত্যেক মানুষেরই প্রত্যাশা। তবে বাস্তবতায় অনেক সময় প্রথম সংসার সেই প্রত্যাশা পূরণ করতে পারে না। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি কিংবা মানসিক অমিলের কারণে অনেক দাম্পত্য ভেঙেও যায়। কিন্তু আশার কথা হলো গবেষণায় দেখা গেছে, দ্বিতীয় বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।

‘হাফিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দাম্পত্য জীবনের অভিজ্ঞতা মানুষকে অনেক বেশি পরিণত করে তোলে। প্রথম সম্পর্ক থেকে মানুষ নিজের ভুল, সীমাবদ্ধতা এবং সম্পর্কের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে দ্বিতীয়বার নতুন সম্পর্কে জড়ালে আগের ভুলগুলো এড়িয়ে চলা সহজ হয়।

বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিয়েতে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের বিষয়টি আরও বেশি গুরুত্ব পায়। একসঙ্গে থাকতে গেলে মতবিরোধ বা তর্ক হওয়া স্বাভাবিক। তবে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কারণে মানুষ সম্পর্ক নষ্ট করতে পারে এমন আচরণ থেকে সচেতনভাবে দূরে থাকার চেষ্টা করে। সঙ্গীর মতামতকে মূল্য দেওয়া এবং তাকে সম্মান করার প্রবণতাও বাড়ে, যা একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

এ ছাড়া দ্বিতীয় সম্পর্কে মানসিক ও আত্মিক বন্ধন অনেক সময় আরও গভীর হয়। কারণ, প্রথম সম্পর্ক হারানোর পর একজন মানুষ উপলব্ধি করতে পারেন জীবনে একজন সঙ্গীর গুরুত্ব কতটা। সেই উপলব্ধি থেকেই নতুন সম্পর্ককে আরও যত্ন ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন অনেকেই।

দ্বিতীয় বিয়ের আরেকটি ইতিবাচক দিক হলো মানুষ তখন নিজের চাওয়া পাওয়া ও প্রত্যাশা সম্পর্কে অনেক বেশি পরিষ্কার থাকে। ফলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা সহজ হয় এবং সম্পর্কের ভিত আরও মজবুত হয়।

তবে সব ক্ষেত্রেই যে দ্বিতীয় বিয়ে সহজ হবে, তা নয়। বিশেষ করে আগের সংসারের সন্তান থাকলে নতুন সম্পর্কের শুরুতে কিছু জটিলতা দেখা দিতে পারে। কিন্তু দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব চ্যালেঞ্জও সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews