1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত-টিআইবি এপস্টেইন ফাইল ও শেখ হাসিনার নাম: সত্য, গুজব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বাংলাদেশ কার কাছে নিরাপদ বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা মৌলভীবাজার–রাজনগরকে আধুনিক নগরী গড়ার অঙ্গীকার: ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের মৌলভীবাজারে চাহিদার তুলনায় অপ্রতুল অ্যান্টিভেনম, ঝুঁকিতে সাপদংশনের রোগীরা ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন নাম: ‘এসআইএফ’ পবিত্র শবেবরাত আজ ,সহীহ হাদিসের আলোকে এ রাতের গুরুত্ব ও করণীয় নির্বাচনী ব্যস্ততায় ঢিল, মাদক চক্রের দৌরাত্ম্য তুঙ্গে

ভারত যদি অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাতে চায়, শেখ হাসিনাকেই আগে পাঠানো হোক: আসাদউদ্দিন ওইসি

  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

ভারত অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাতে আগ্রহী হলে প্রক্রিয়াটি শুরু করা উচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মাধ্যমে—এমন মন্তব্য করেছেন হায়দরাবাদ থেকে নির্বাচিত লোকসভার সদস্য আসাদউদ্দিন ওইসি।

ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে ওইসি বলেন, “ভারত সরকার যদি সত্যিই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তবে শেখ হাসিনাকে দিয়ে শুরু করা হোক। কেন আমরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনি তো বাংলাদেশি নাগরিক। তাকে ফেরত পাঠানো হোক।”

ওইসি অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা মন্তব্য ও পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি জটিল করছেন। তার দাবি, “ভারতের মদদে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে। অথচ সাধারণ বাংলাভাষী দরিদ্র মানুষদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে সীমান্তে পাঠানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে সংঘটিত জনপ্রিয় অভ্যুত্থানকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য ভবিষ্যতে গুরুত্বপূর্ণ। ভারত মৌখিকভাবে বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানালেও কার্যকর পদক্ষেপ নেয়নি।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের মাটিতে পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের কার্যালয় স্থাপন ও বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড দেশটির জনগণ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews