1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রাজনীতি এত হিংস্র কেন? ব্রিটেন, ইউরোপ ও আমেরিকার কাছ থেকে আমাদের শেখার কী আছে? ‘দাড়ি-টুপি দেখলেই জঙ্গি তকমা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে’: ধর্ম প্রতিমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুঞ্জন, আসলে কী ঘটেছে? জীবিত থাকার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে Political Differences Should Never Lead to Violence in Britain নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৬ বাংলাদেশে সহিংসতা ও নাশকতার অভিযোগ, লন্ডনে এনসিপির ওপর হামলা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিটিশন ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ হামলা, নিহত ২ প্রতিদিন হলুদ পানি পান করা কি সত্যিই উপকারী? ওজন কমাতে চান? মেনে চলুন ৭টি সহজ অভ্যাস

‘দাড়ি-টুপি দেখলেই জঙ্গি তকমা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে’: ধর্ম প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্তপাতের ঘটনায় জড়িতদের কঠোর সমালোচনা করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, যারা একসময় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল এবং শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছিল, সেই অপশক্তি আজ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নেমেছিলেন। আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর যারা গুলি চালিয়েছিল, দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। অন্যায়ের বিরুদ্ধে জনগণ আবারও ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ছাত্রদের ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন রাজপথে নেমেছিলেন, সেদিনই হাসিনা সরকারের পতন হয়েছিল। আন্দোলনের সময় তাঁরাও শিক্ষার্থীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদের পতনে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য।

মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

সম্মেলনে বক্তারা ধর্মীয় শিক্ষা, আলেম-ওলামাদের ভূমিকা এবং দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews