1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা পুনঃযাচাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের হওয়া হাজার হাজার মামলা পুনঃযাচাইয়ের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক মাসের মধ্যে এসব মামলার তথ্য উপাত্ত যাচাই করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য তুলে আনতে বলা হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলোকেও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া কথিত ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের বিষয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews