1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান IHS Jane’s-এর প্রকাশিত “Global Terrorism & Insurgency Attack Index 2013”-এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী (Non-State Armed Group) হিসেবে উল্লেখ করা হয়েছিল। সূচকটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।

সে সময় প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তালিকার শীর্ষে ছিল থাইল্যান্ডের Barisan Revolusi Nasional (BRN), দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের তালেবান এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তালিকায় আরও ছিল ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী), ইরাকে আল-কায়েদা, সোমালিয়ার আল-শাবাব, কলম্বিয়ার ফার্ক, ফিলিপাইনের নিউ পিপলস আর্মি, সিরিয়ার জাবহাত আল-নুসরা এবং নেপালের ইউনিফাইড কমিউনিস্ট পার্টি।

ইংরেজি দৈনিক The Daily Star, Dhaka Tribune এবং The Financial Express ২৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে এই সূচক নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, IHS Jane’s বিশ্বব্যাপী উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত সহিংসতা ও সশস্ত্র হামলার তথ্য বিশ্লেষণ করে এই বার্ষিক সূচক তৈরি করেছে।

তবে প্রতিবেদন প্রকাশের পর ইসলামী ছাত্রশিবির আনুষ্ঠানিকভাবে এই মূল্যায়নের প্রতিবাদ জানায়। সংগঠনটি এক বিবৃতিতে দাবি করে, তারা একটি শান্তিপূর্ণ সংগঠন এবং IHS Jane’s-এর এই মূল্যায়নের সঙ্গে তারা একমত নয়।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews