1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি আফগানিস্তান কুনার নদীর ওপর নতুন বাঁধ নির্মাণ শুরু করেছে, যা পাকিস্তানের সঙ্গে পানির ভাগাভাগি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন,“যদি কোনো চুক্তি না হয়, তাহলে উন্মুক্ত যুদ্ধ হবে। তবে চুক্তি হওয়ার পর সংঘাত কমেছে এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।”

তিনি আরও জানিয়েছেন, ইস্তাম্বুলে চলমান আলোচনায় যদি চুক্তি না হয়, তাহলে উভয় দেশকে উন্মুক্ত সংঘাতের মুখোমুখি হতে হবে।
তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানের জ্বালানি ও পানি মন্ত্রণালয়কে দ্রুত বাঁধ নির্মাণ শুরু করার নির্দেশ দিয়েছেন। দেশীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক চলছে। নদীর পানি বণ্টন এবং সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে নতুন সংঘাত এড়ানোর চেষ্টা করা হচ্ছে। কুনার নদীর পানি পাকিস্তানের শুষ্ক অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ, তাই এতে সামান্য বাধাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews