1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) এর প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এটি হবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক নতুন মাইলফলক। নির্বাচন হবে সকলের অংশগ্রহণে স্বচ্ছ ও নিরপেক্ষ।”

সাক্ষাৎকালে এএনএফআরইএল প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

প্রতিনিধিদলটি বাংলাদেশে সংস্থাটির চলমান কর্মকাণ্ড তুলে ধরে। বিশেষভাবে তারা স্বাধীন ও নাগরিক-নির্ভর নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে। এছাড়াও, স্টেকহোল্ডার ম্যাপিং ও চাহিদা নির্ধারণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশে সুশীল সমাজের সম্পৃক্ততা এবং নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews