1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

ইমরান খানের দেশপ্রেম: ‘পাকিস্তানেই বাঁচব, এখানেই মরব’

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তাকে দেশ ছেড়ে তিন বছরের জন্য নির্বাসনে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করেছেন তিনি। ইমরান তার এক্স হ্যান্ডেলে গতকাল শুক্রবার এক পোস্টে লেখেন, ‘আমি পাকিস্তানেই বাঁচব, এখানেই মরব।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ইমরান খান অ্যাটক জেলে থাকাকালীন এই প্রস্তাব পান। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। ইমরান বলেন, ‘আমি যখন অ্যাটক জেলে ছিলাম, তখন আমাকে নির্বাসনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমি আমার দেশ ছাড়ব না।’

২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান আদিয়ালা জেলে বন্দী আছেন। কারাগার থেকেই বিভিন্ন সাক্ষাৎকার ও বার্তা দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বানি গালার বাড়িতে স্থানান্তর করার প্রস্তাব নিয়ে তাকে ‘পরোক্ষভাবে যোগাযোগ করা হয়েছিল।’

তার সাম্প্রতিক এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার অবস্থান স্পষ্ট। আমার আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে, আমি আমার ব্যক্তিগত পরিস্থিতি নিয়ে কোনো আলোচনায় বসব না।’

উল্লেখ্য, ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, সহিংসতায় উসকানি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ ১৫০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালে তাকে গ্রেপ্তারের পর তার সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ শুরু করে, যা এখনো থেমে নেই। ২০২৪ সালজুড়েও তার সমর্থকেরা নিয়মিত রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews