1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

ইমরান খান জীবিত, কিন্তু দেশ ছেড়ে যেতে চাপ দিচ্ছে পাকিস্তান সরকার: পিটিআই

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে ছড়ানো মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআই সিনেটর খুররম জিশান জানান, ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন এবং সুস্থ রয়েছেন।

জিশান বলেন, ইমরান খানের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে, তাকে একাকী ও নির্জন কক্ষে রাখা হয়েছে যাতে তিনি সরকারের চাপে দেশ ছেড়ে যেতে রাজি হন। এই কৌশলকে তিনি মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকার ইমরান খানকে প্রস্তাব দিয়েছে—যদি তিনি বিদেশে গিয়ে নীরব থাকেন, তবে তাকে ছাড় দেওয়া হবে। তবে সাবেক প্রধানমন্ত্রী এই প্রস্তাব মানতে রাজি হবেন না।

জিশান দাবি করেছেন, কারাবাসের পরও ইমরান খানের প্রভাব কমেনি; পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে পিটিআই শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তার রাজনৈতিক ভাবধারা ইতিমধ্যে প্রজন্মের পর প্রজন্মে প্রভাব ফেলতে শুরু করেছে।

পিটিআই নেতা জানান, সরকার ইমরান খানের ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না, কারণ এটি জনসমর্থন জাগাতে পারে এবং ক্ষমতাসীনদের জন্য ভয়ঙ্কর হতে পারে।

সূত্র: এএনআই

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews