1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা হতাশাজনক আওয়ামী সরকারের কারণেই পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ,মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লন্ডনে মানববন্ধন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের আহ্বান বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা, নতুন কূটনৈতিক বার্তা দিল চীন মেডিকেল কলেজ হোস্টেলে সমকামিতার অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল মৌলভীবাজারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান শিশুমৃত্যু ও আইনশৃঙ্খলা সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যু: স্বাস্থ্যখাতে অবহেলার অভিযোগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কঠোরতা ও ন্যায়বিচারের সমন্বয়েই রাষ্ট্রের স্থিতি আবার হামলার শিকার হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের

ওমরাহ করানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা-৩ আসনের জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল নির্বাচনী প্রচারণাকালে এক ভোটারকে উদ্দেশ করে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে তাকে ওমরাহ করাতে নিয়ে যাবেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করতে অর্থ, উপহার কিংবা অন্য কোনো ধরনের প্রলোভন দেখাতে পারেন না। অথচ অভিযোগ উঠেছে, আচরণবিধি লঙ্ঘন করে জামায়াত প্রার্থী ওমরাহ করানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে ব্যাপক সমালোচনা চলছে। সচেতন নাগরিকরা বিষয়টিকে ভোটারদের সঙ্গে তামাশা ও প্রতারণা হিসেবে দেখছেন।

নবীয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, “কারওকে ওমরাহ করাতে নিয়ে যাওয়া সওয়াবের কাজ হতে পারে। কিন্তু ভোটের বিনিময়ে শর্তসাপেক্ষে এমন প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার শামিল। আগে জান্নাতে নেওয়ার কথা বলা হতো, এখন ওমরাহতে নেওয়ার কথা বলা হচ্ছে—এগুলো জনগণের সঙ্গে প্রতারণা।”

এ বিষয়ে কুমিল্লা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, “নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর কোনো সুযোগ নেই। যদি কেউ এমন কর্মকাণ্ড করে থাকে, তাহলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews