1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

ওসিকে জামায়াত–শিবিরের লোক দেওয়ার প্রস্তাব, ভিডিও ভাইরাল হয়ে সমালোচনায় প্রার্থী সাইফুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতি দমনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে জামায়াত–শিবিরের লোক দিয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। এ–সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, সাইফুর রহমান ওসির উদ্দেশে বলেন,
‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, সহায়ক পুলিশ মনে হলে আমি শিগগিরই শিবির–জামায়াতের লোক দেব। গোয়েন্দা টিম লাগলে ইউনিয়নভিত্তিক টিম করেন, আমি লোক সরবরাহ করব।’

তিনি আরও বলেন, মিরসরাইয়ে বেড়ে ওঠা ডাকাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি।
‘দু-একটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরে শাস্তি দিতে পারলে মানুষ মনে করত অ্যাকশন হচ্ছে।’

ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে প্রার্থী বলেন,
‘আমরা তো নিজে গিয়ে ডাকাত ধরতে পারি না। উল্টো আমাদেরই ডাকাত বলে চিহ্নিত করবে। তাই সমন্বিত ব্যবস্থা দরকার।’

ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও প্রতিক্রিয়া জানাতে শোনা যায়। তিনি বলেন,
‘এই মুহূর্তে আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫ দিন সহযোগিতা করুন। আপনার প্রথম প্রস্তাবটি আমাকে খুশি করেছে। সমাজের দায়িত্বশীলরা পাড়ায়–মহল্লায় টিম করে দিন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। পুলিশ তাদের সঙ্গে যুক্ত থাকবে, আমিও পর্যবেক্ষণে থাকব।’

ভিডিও নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লে সাইফুর রহমান দাবি করেন, তাঁর বক্তব্য কেটে–ছেঁটে প্রচার করা হয়েছে। তিনি বলেন,
‘যারা বিকৃত করে ছড়াচ্ছে, তারা ডাকাতদের সহযোগী। সংশ্লিষ্ট আইডিগুলোর বিরুদ্ধে মামলা করব।’

মিরসরাই থানার ওসি আতিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,
“বিষয়টি যাচাই করা হচ্ছে। পুলিশের সঙ্গে এমন আচরণ করার অধিকার কেউ রাখে না।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews