1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত আইএইচএস জেনসের সূচকে ছাত্রশিবিরকে বিশ্বের তৃতীয় সর্বাধিক সক্রিয় অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে উল্লেখ রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন মাদ্রাসাগুলো কি জঙ্গি প্রজনন কেন্দ্র? স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কেন উগ্রবাদের ফাঁদে পড়ছে Al-Qaeda and ISIS: Misusing Islam, Violence, and the Spread of Extremism A Research-Based Analysis পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও বৈশ্বিক প্রেক্ষাপট সকল ধর্মের আলোকে জঙ্গিবাদ: ধর্ম নয়, অপব্যাখ্যাই সহিংসতার মূল উৎস জঙ্গিবাদ: রাষ্ট্র, সমাজ ও মানবতার জন্য এক অভিন্ন হুমকি এখনো সক্রিয় ২০ জঙ্গি সংগঠন, জামিন নিয়ে পলাতক অনেক সদস্য মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদের বিস্তার: গোয়েন্দা জালে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

মাহদী আমিন জানিয়েছেন, “দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আমাদের নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা আছে।” তিনি আরও জানিয়েছেন, “এই বছরের মধ্যে লন্ডনের সেই হাসপাতালে এবং চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেখানে তিনি চার মাস আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। সেখানে নেওয়ার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর চিকিৎসা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

বিএনপি আজ বিকেল পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনও ডেকেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews