1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন কি না—চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের: মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিএনপির পক্ষ থেকে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ফ্লাই করার উপযোগী অবস্থায় আছেন কি না, সেটি সম্পূর্ণভাবে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তাঁর শারীরিক জটিলতার শুরু। যথাযথ চিকিৎসার অভাবে তিনি আজ গুরুতর অসুস্থ।’
মির্জা ফখরুল দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews