1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ সহায়তার কথা জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদের সহায়তায় আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুর্ঘটনায় নিহত ৯ জনের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ফলোআপ কার্যক্রম শেষ হওয়ার পর দ্রুততম সময়ে অনুদান বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ‘ইউনিক পরিবহন’ ও ‘বেঙ্গল পরিবহন’-এর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ১৬ জন গুরুতর আহত হন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews