1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ হামলা, নিহত ২ প্রতিদিন হলুদ পানি পান করা কি সত্যিই উপকারী? ওজন কমাতে চান? মেনে চলুন ৭টি সহজ অভ্যাস লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষের পর সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত পাঁচ চীনের সামরিক তৎপরতা মোকাবিলায় ২০২৭ সালে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড বাংলাদেশের অর্থনীতিতে মন্দার শঙ্কা, বড় সংকটে ব্যাংক খাত: দ্য ইকোনমিস্ট টং দোকান থেকে শতকোটি টাকার সম্পদ, অনলাইন জুয়ায় রুবেলের উত্থান নিয়ে চাঞ্চল্য সিলেট মহানগর জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমির ফখরুল ইসলাম

গণঅভ্যুত্থানের জয়গাথা: ‘জুলাই ঘোষণাপত্র’-এ নতুন রাষ্ট্র নির্মাণের রূপরেখা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ২৮ দফা বিশিষ্ট এই ঘোষণাপত্রে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর রূপরেখা উপস্থাপন করা হয়।

ঘোষণাপত্রে বলা হয়, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় দীর্ঘ ষোল বছরের একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলন চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণের ফলে ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আন্দোলনের প্রেক্ষিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ঘোষণাপত্রে ফ্যাসিবাদ, গুম-খুন, দুর্নীতি, বৈষম্য ও দমন-পীড়নের অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এতে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, সকল গণঅপরাধের বিচারের দাবি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংস্কারমূলক নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব তুলে ধরা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews