1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভও করেন স্থানীয়রা।

আটক এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীকে নিয়ে এনামুলের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। এরপর থেকেই অভিযুক্ত ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা রাতে এনামুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews