1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

ঘুষের অভিযোগে তাড়াশ থানার এসআই আলমগীর প্রত্যাহার

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশ থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগ এবং এ সংক্রান্ত অডিও ফাঁস হওয়ার পর এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২২ মার্চ) জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে তাড়াশ থানা থেকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি অডিওতে এসআই আলমগীরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠে। এক ঘটনায়, একটি পিটিশন মামলার একাধিক আসামির নাম বাদ দেওয়ার বিনিময়ে তিনি টাকা দাবি করেন বলে শোনা যায়। আংশিক টাকা দেওয়ার পর বাকি অর্থ না পাওয়ায় তিনি চার্জশিট দেন—এমন কথোপকথনও অডিওতে রয়েছে।

আরেকটি অডিওতে অভিযোগ করা হয়, একটি মামলার আসামিদের গ্রেপ্তার না করার শর্তে কয়েকজনের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা না দিলে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

এ ছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, তাড়াশ থানায় যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন মামলায় উভয় পক্ষের কাছ থেকে টাকা আদায়সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তবে ভয়ে এতদিন কেউ প্রকাশ্যে অভিযোগ করেননি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

বর্তমানে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার মাধ্যমে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews