1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে বিএনপিকে চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধর, ফেসবুক ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন চিকিৎসক ইকবাল হোসেন। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে দেওয়া তার একটি ভিডিও ভাইরাল হয়।

৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসক ইকবালকে বলতে শোনা যায়, “আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। বিএনপির হারুন, ওদের সন্ত্রাসীদের টাকা দিই নাই বলে আমাকে মারছে, খুঁজতেছে মারার জন্য। আমি লুকিয়ে আছি একটি ঘরের মধ্যে। ৯৯৯-এ ফোন দিয়েছি, ২০-৩০ মিনিট হয়ে গেছে, কেউ আসেনি। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।”

পুলিশ জানায়, ভিডিওতে থাকা ইকবাল নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, বাকলিয়া থানার নুর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছিলেন। দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করে।

চিকিৎসক ইকবালের দাবি, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews