1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে যুবদল নেতাকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় সিআইডি কর্মকর্তা

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দেশের চিত্র প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে মারধরের অভিযোগ উঠেছে সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলীর বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ছুটিতে বাড়িতে আসা পুলিশ কর্মকর্তা আজগর আলী হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। কাইয়ুম এতে আপত্তি জানালে আজগর আলী ও তাঁর সহযোগীরা তার ওপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ।

আহত অবস্থায় কাইয়ুম মাতুব্বরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “আমি শুধু স্লোগান না দিতে অনুরোধ করেছিলাম। তখনই তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা আজগর আলী দাবি করেন, “বাজারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। আমি সবাইকে শান্ত থাকতে বলেছি মাত্র। আমাকে জড়িয়ে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews