1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সহিংসতা ও নাশকতার অভিযোগ, লন্ডনে এনসিপির ওপর হামলা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পিটিশন ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ হামলা, নিহত ২ প্রতিদিন হলুদ পানি পান করা কি সত্যিই উপকারী? ওজন কমাতে চান? মেনে চলুন ৭টি সহজ অভ্যাস লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষের পর সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত পাঁচ চীনের সামরিক তৎপরতা মোকাবিলায় ২০২৭ সালে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড বাংলাদেশের অর্থনীতিতে মন্দার শঙ্কা, বড় সংকটে ব্যাংক খাত: দ্য ইকোনমিস্ট টং দোকান থেকে শতকোটি টাকার সম্পদ, অনলাইন জুয়ায় রুবেলের উত্থান নিয়ে চাঞ্চল্য

ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী এবং বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। এর ফলে এই গোষ্ঠীর উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প একটি নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন—লেবানন, মিসর ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার সম্ভাব্যতা যাচাই করতে। প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সম্ভাব্য যেকোনো সংস্থা বা শাখাকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছে, এসব শাখা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংসতা সমর্থন বা উসকানি দিচ্ছে এবং ফিলিস্তিনি সংগঠন হামাসকে আর্থিক ও উপকরণগত সহায়তা দিচ্ছে।

মুসলিম ব্রাদারহুড ১৯২০-এর দশকে মিসরে ধর্মভিত্তিক রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাবশালী শক্তিতে পরিণত হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews