1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

ঢাকা–সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা, নবীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক

  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

ঢাকা–সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান জানান, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ নভেম্বর ঢাকা–সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, “ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতা পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews