1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাশিয়া-চীন ইরানকে সহায়তা করলে ‘কঠিন পরিণতি’, ট্রাম্পের কড়া সতর্কবার্তা হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ আল্টিমেটামের শেষ দিনে মোদির বার্তা, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ আদালতের আশ্বাস পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি এনসিপির রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার জেন–জি আন্দোলনের মধ্যে নিট ইস্যুতে অবস্থান স্পষ্ট করল বিজয়ের দল টিভিকে স্পেনে তৃতীয় তাপপ্রবাহ শুরু মঙ্গলবার, ৪৫ ডিগ্রির আশঙ্কা এমসি কলেজ সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ শাপলা চত্বর হত্যাকাণ্ডে তদন্ত শেষ, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত

তুলা আমদানিতে ২% অগ্রিম কর বাতিলের দাবি টেক্সটাইল মালিকদের

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

তুলা আমদানির ওপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (AIT) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এই কর আরোপ দেশের টেক্সটাইল খাতের জন্য আত্মঘাতী হতে পারে। এতে শিল্পক্ষেত্রে সংকট বাড়বে এবং একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে গার্মেন্টস খাত হুমকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতারা।

সংগঠনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, “তুলা আমদানিতে ২% অগ্রিম কর দেশের উৎপাদকদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা অবিলম্বে বাতিল করতে হবে।”

সংবাদ সম্মেলনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। তার মধ্যে রয়েছে:

  1. তুলা আমদানিতে ২% AIT অবিলম্বে প্রত্যাহার।
  2. সুতা, কাপড় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিলগুলোর করপোরেট ট্যাক্স আরএমজি খাতের মতো ১২% নির্ধারণ করে ২০২৮ সালের জুন পর্যন্ত বহাল রাখা।
  3. দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত বিভিন্ন ধরনের সুতার ওপর নির্ধারিত কর ৫ টাকা কেজিতে রাখার বিরোধিতা।

শওকত আজিজ বলেন, “আয় না হলেও আয়করের নামে কর দিতে হচ্ছে—এমন নজির বিশ্বের কোথাও নেই।”

বিটিএমএ আরও জানায়, সরকার ৭ জুলাইয়ের মধ্যে এই অগ্রিম কর স্থগিত না করলে শিল্প মালিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews