1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা হাদি হত্যা মামলায় জাবের কেন বাদী, প্রশ্ন তুললেন বোন হাদি হত্যার সাথে বিএনপি জামাত জড়িত -শরীফ ওমর হাদি আজকের ই-পেপার 07/06/2026 শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যায়-অনিয়ম কি চলতেই থাকবে? সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে চায় বিএনপি, সিদ্ধান্ত নেবে জনগণ: মির্জা ফখরুল শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা, নতুন করে শুরু রাজনৈতিক আলোচনা বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই জামায়াতের বিরুদ্ধে হাদিয়ার নামে চাঁদাবাজির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এনসিপি নেতা কারাগারে

দেশজুড়ে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০ জনে, আহত ছয় শতাধিক

  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০–এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৬০৬ জন ভূমিকম্পে আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৬৭ জন ভর্তি আছেন এবং ১৬ জনকে গুরুতর অবস্থায় অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক আহত এখনো এই পরিসংখ্যানে যুক্ত হয়নি। ফলে মোট আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঢাকা

পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন। তারা হলেন—

  • রাফিউল ইসলাম (২০), স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী
  • আব্দুর রহিম (৪৮)
  • তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)

মুগদার মদিনাবাগ এলাকায় নির্মীয়মাণ ভবনের রেলিং ধসে পড়ে মারা যান নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ

রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

নরসিংদী

সদর উপজেলার গাবতলী এলাকায় নির্মীয়মাণ ভবন থেকে ইট পড়ে বাড়ির ছাদ ভেঙে শিশু মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন এবং দুই বোন আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওমর ও তার বাবা দেলোয়ার মারা যান।

পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) মাটির ঘরের দেয়াল ধসে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
শিবপুর উপজেলার আজকীতলা এলাকায় গাছ থেকে পড়ে আহত ফোরকান মিয়া (৪৫) হাসপাতালে মারা যান।
এ ছাড়া ডাঙ্গা ইউনিয়নের নাসিরউদ্দিন (৬৫) ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

ভূমিকম্প

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কর্তৃপক্ষ এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews