1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

“নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান” দেশে ফিরে ফেসবুকে তারেক রহমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দেশের চিত্র ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।”

ফেসবুক পোস্টে তারেক রহমান আরও লেখেন,
“হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান।”

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে প্রথমে সিলেটে অবতরণের পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের একটি বিশেষভাবে প্রস্তুত বাসে করে তিনি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের উদ্দেশে রওনা হন। বাসটির সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।

জানা গেছে, বাসটির দুই পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বাসটির জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত করা হয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরবর্তীতে গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews